শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৬ পিএম, ২০২১-০৩-০৮
আবদুল গাফফার মাহমুদ : রবিবার ছিল ঐতিহাসিক ৭ মার্চ। গোটা জাতি বিনম্র চিত্তে ভাবগম্ভীর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। এই দিবসটি বাঙালী জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ লোকের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে এক নাতিদীর্ঘ ভাষণ প্রদান করেন। সেই ভাষণেই তিনি মূলত: সেদিন একটি স্বাধীন জাতির ঘোষণা দেন। সেদিন তিনি বলেন, “ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। মুক্তির সংগ্রাম। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবেনা।” আসলে পরাক্রমশালী পাক হানাদার বাহিনী শত চেষ্টা করেও আমাদের দাবায়ে রাখতে পারেনি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পৃথিবীর ইতিহাসে বাঙালীর এই অর্জন একটি বিরল দৃষ্টান্ত। পৃথিবীর ইতিহাসে এই অর্জন একটি মাইলফলক হয়েই চির জাগরূক থাকবে।
‘৭০ এর নির্বাচনে এক ঐতিহাসিক বিজয় অর্জনের পরেও পাকিস্তানী শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা শুরু করে। নানা চড়াই উৎরাইয়ের মধ্যে বঙ্গবন্ধু ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে তার স্বভাব-সুলভ কন্ঠে এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণটি ইতিহাসে ৫টি ভাষণের একটি হিসেবে অবিস্মরণীয় স্থান দখল করে আছে।
৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ প্রদানের পরেই পাকিস্তানী শাসক গোষ্ঠী নতুন করে নড়েচড়ে বসে। তারা বাঙালী জাতিকে চিরতরে পদানত করে রাখার ফন্দি আঁটতে থাকে। অবশেষে ২৫ মার্চ মধ্যরাতে ঘুমন্ত বাঙালী জাতির উপর পাক হানাদার বাহিনী হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝে উঠার আগেই হাজার হাজার নিরীহ বাঙালীকে ব্রাশ ফায়ারে পাখির মতে গুলি করে নির্বিচারে হত্যাকান্ড চালায়। এই ববর্র জংলী বাহিনীর হাত থেকে সেদিন মা-বোনেরা এমনকি শিশুরা পর্যন্ত রেহাই পায়নি। সারা দেশে ছড়িয়ে পড়ে যুদ্ধ। মুক্তিকামী বাঙালীর দামাল ছেলেরা হাতে অস্ত্র তুলে নেয়। তারা সীমান্ত পাড়ি দিয়ে পাশের দেশে গিয়ে ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে আবার দেশে ফিরে আসে। প্রাণপণে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এভাবে ৯ মসের রক্তক্ষয়ী যুদ্ধে ১৬ ডিসেম্বর বাঙালী চূড়ান্ত বিজয় অর্জন করে। পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী বাহিনী মুক্তিবাহিনী ও মিত্র বাহিনির কাছে পরাজয় মানতে বাধ্য হয়। সেই বাহিনী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেই যেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেখানেই আত্ম-সমর্পণের দলিলে সই করেন পাক বাহিনী প্রধান লে: জেনারেল নিয়াজী। লাখ লাখ মা-বোনের ইজ্জত-আব্রু আর লাখো শহীদের রক্তের বিনিময়ে বাঙালী জাতি স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় লাল-সবুজের পতাকা।
স্বাধীনতা পরবর্তীকাল থেকে ৭ মার্চ বাঙালি জাতি গর্বের সঙ্গে পালন করে। এবারে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হচ্ছে। সে কারণে এবারের ৭ মার্চ পালনে রয়েছে ভিন্ন রকম আমেজ ও তাৎপর্য।
এবারই প্রথম বাংলাদেশ পুলিশ বাহিনী এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করছে। বাংলাদেশের ৬৬০টি থানায় একযোগে তারা এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে। আইজিপি ড: বেনজীর আহমদ সারাদেশের পুলিশকে এই দিবস পালনের নির্দেশ দিয়েছেন। অভিনন্দন আইজিপি; একই সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পুলিশকে বলা হয়, একটি দেশের সরকারের মেরুদন্ড। দেশের আইন-শৃংখলা রক্ষায় পুলিশই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আমাদের পুলিশও ইতিমধ্যে অনেক প্রশংসনীয় কাজ করেছে। জঙ্গী দমন, মাদক দমন, সন্ত্রাস দমনসহ অনেক কাজে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। সর্বশেষ করোনাকালে তাদের ফ্রন্ট-ফাইটার ভূমিকা প্রণিধানযোগ্য। এতে অনেকে প্রাণও দিয়েছেন।
তবে পুলিশের নানা বির্তকিত ভূমিকাও সমাজে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সে সব নেতিবাচক কর্মকান্ড থেকে বেরিয়ে এসে পুলিশ আগামী শতাব্দীর একটি স্বাধীন দেশের উপযোগী পুলিশ বাহিনী হিসেবে গড়ে উঠবে এটাই জাতির আশা-আকাংখা। কিন্তু কোনভাবেই যেন ৭ মার্চ পালনের মধ্য দিয়ে পুলিশ কোন বিতর্কিত ভূমিকায় আবির্ভূত না হয়। এটাই জাতির আশাবাদ। এই দিবস পালনের মধ্যদিয়ে পুলিশ জাতির জন্য শুভ বার্তা বয়ে আনুক এটাই কাম্য।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ “ব্যয় থেকেই করুন আয়”—এই আধুনিক ও ব্যতিক্রমী প্রতিপাদ্যকে সাম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited